Country

2 years ago

Jharkhand : ঝাড়খণ্ডের ধানসারে ১০ জন অবৈধ লটারি ব্যবসায়ী গ্রেফতার, বাজেয়াপ্ত গাড়ি ও মোটরবাইক

BUSINESSMAN ARREST FROM JHARKHAND  (Symbolic Picture)
BUSINESSMAN ARREST FROM JHARKHAND (Symbolic Picture)

 

ধানবাদ, ২৭ আগস্ট : ঝাড়খণ্ডের ধানসারে অবৈধভাবে লটারির ব্যবসা চালানোর জন্য ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ধানসার থানা এলাকা থেকে এদের ধরা হয়।

যেসব ব্যবসায়ীদের অবৈধ লটারি ব্যবসার জন্য গ্রেফতার করা হয়েছে তাদের নাম, চন্দন কুমার, শিব কুমার, প্রদীপ কুমার, রোহিত কুমার, আকাশ কুমার, ওয়াসির, ভরত ভূঁইয়া, সার্যু ভূঁইয়া, প্রকাশ ভূঁইয়া এবং ইকবাল।

ধানসার থানার ইনচার্জ রাজদেব সিং জানান, অবৈধ লটারি চক্রের হদিশ পেয়ে অভিযান চালানো হয়, তারপরেই শনিবার গভীর রাতে ১০ জন অবৈধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযান চালিয়ে পুলিশ তিনটি দুচাকার গাড়ি ও তিনটি বাইক বাজেয়াপ্ত করেছে। এছাড়াও নগদ ১৪,৪৬০ টাকার ১০টি মোবাইল ও ৯০০টি ভুয়া লটারির টিকিটও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া ১০টি মোবাইল ফোন বিভিন্ন লোকের নামে রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!