
নুহ, ৫ আগস্ট : সাম্প্রদায়িক হিংসায় সন্ত্রস্ত হরিয়ানার নুহ জেলায় অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। শনিবার সকালে নুহ জেলার এসকেএম সরকারি মেডিকেল কলেজের কাছে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হরিয়ানা প্রশাসন। বুলডোজার চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা শহর প্ল্যানার বলেছেন, নালহার সড়কের ধারে প্রায় ৪৫টি অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এগুলি সবকটি অবৈধ বাণিজ্যিক দোকান ছিল, যা অবৈধভাবে তৈরি করা হয়েছিল।
নুহ জেলার এসডিএম অশ্বিনী কুমার বলেছেন, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের নির্দেশে এই অবৈধ উচ্ছেদ অভিযান চলছে। ২.৫ একর জুড়ে অবৈধ দখলদারি রয়েছে, সবই অবৈধ নির্মাণ। এখানকার কিছু মানুষ সাম্প্রতিক হিংসাতেও জড়িত বলে দেখা যাচ্ছে।
