Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Threat Email: টাকা না দিলে উড়িয়ে দেওয়া হবে টার্মিনাস ২! উড়ো ইমেইল পেতেই চাঞ্চল্য বিমানবন্দরে

Mumbai Airport (File Picture)
Mumbai Airport (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিটকয়েনে ৮ কোটি ৩৩ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা না পেলে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দরের একটা গোটা টার্মিনাস বৃহস্পতিবার এই হুমকি ইমেইল আসতেই চাঞ্চল্য ছড়ায় মুম্বই বিমানবন্দরে মুম্বই পুলিশের তরফে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ইমেইল আসে। সেখানে লেখা, যদি ৪৮ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন ডলার বিটকয়েনের মাধ্য়মে না দেওয়া হয়, তবে বিমানবন্দরের টার্মিনাস ২ উড়িয়ে দেওয়া হবে। উড়ে ইমেইলে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টা বাদে ফের একবার সতর্কবার্তা দেওয়া হবে। বৃহস্পতিবার সকালে এই উড়ো ইমেইল আসতেই চাঞ্চল্য ছড়ায়। বিমানবন্দরে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাশিও। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই উড়ো ইমেইলের আইপি অ্যাড্রেস ট্রাক করা হয়েছে। তবে এখনও ইমেইল প্রেরকের লোকেশন ট্রাক করা যায়নি।প্রসঙ্গত, বিগত কয়েক মাসে বেশ কয়েকবার উড়ো ফোন ও ইমেইল মারফত মুম্বই বিমানবন্দরে নাশকতার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

You might also like!