Country

2 years ago

Rahul Gandhi PM Candidate 2024 : রাহুল প্রধানমন্ত্রী না হলে বিয়ের পিড়িতে বসবেন না তিনি! এ কি ঘোষণা BJP মুখপাত্রের?

Rahul Gandhi (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাহুল প্রধানমন্ত্রী না হওয়া অবধি তিনি বিয়ে করবেন না। এমনই এক ঘোষণা করলেন BJP-র মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে রীতিমত উত্তেজনা নেট পাড়ায়। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় BJP-র মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ঘোষণা করলেন, 'রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ততক্ষণ বিয়ে করব না।' আসলে এই ঘটনার সূত্রপাত হয়েছে জনৈক ব্যবসায়ী সন্দীপের একটি বক্তব্যকে কেন্দ্র করে। একটি টেলিভিশন প্রোগ্রামে এই ব্যবসায়ীকে প্রশ্ন করা হয়, তাঁর অলেকট্রা গ্রিনটেক সংস্থার স্টক কতদিন পর্যন্তহ হোল্ডে রাখা হবে। এর জবাবে সন্দীপ বলেন, '১২৬০ টাকা দিয়ে আমি স্টক কিনেছিলাম। যতদিন না পর্যন্ত রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন স্টক ধরে রাখব বলেই সিদ্ধান্ত নিয়েছি।' তিনি যে কার্যত লং টার্ম ইনভেস্টমেন্টের দিকেই ইঙ্গিত করছেন এই ব্যবসায়ী। হাস্যরসে ভরা এই বক্তব্য ইতিমধ্যেই চর্চায় চলে আসে। 

এরপরই BJP-র জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুল গান্ধীকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। তিনি লেখেন, 'রাহুল গান্ধী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমি সিঙ্গল থাকব।' 


You might also like!