Breaking News
 
Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায় Priyanka Gandhi: জাতীয় হকি দলের জার্সির রং বদল নিয়ে কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কার Tapas Roy: শিল্পায়নের রোডম্যাপ তৈরি, দুর্গাপুরে উদ্যোক্তাদের মুখোমুখি শিল্পমন্ত্রী

 

Country

1 year ago

ICSE and ISC time table released: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি-র সময়সূচি, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

ICSE and ISC time table released
ICSE and ISC time table released

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রকাশিত হল ২০২৫ সালের কাউন্সিল ফর দি ইন্ডিয়ান সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই)-র আইসিএসই এবং আইএসসি অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি।

 কাউন্সিলের তরফে প্রকাশ করা হল বিস্তারিত সূচি। আইসিএসই পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। আইএসসি পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

আইসিএসই-তে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা দু’লক্ষ ৫৩ হাজার ৩৮৪। ছাত্র এক লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন। ছাত্রীর সংখ্যা এক লক্ষ ১৮ হাজার ১১৬। মোট স্কুল রয়েছে দু’হাজার ৮০৩টি। এর মধ্যে রয়েছে ভারত এবং তাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের বিভিন্ন স্কুল।বিষয়ের উপর ভিত্তি করে কিছু পরীক্ষা শুরু সকাল ৯টা থেকে অথবা সকাল ১১টা থেকে। পরীক্ষার সময়সীমা তিন ঘণ্টা।

আইএসসি-তে নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা এক লক্ষ ৬৭ হাজার। ছাত্র ৫২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন। অংশগ্রহণকারী স্কুলের সংখ্যা এক হাজার ৪৬১। এর মধ্যে রয়েছে ভারতের পাশাপাশি সৌদি আরব এবং সিঙ্গাপুরের বিভিন্ন স্কুল।পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। তবে আর্ট পেপার (ড্রয়িং অ্যান্ড পেন্টিং ফ্রম স্টিল লাইফ)-এর সমস্ত পরীক্ষা শুরু সকাল ৯টা থেকে। সমস্ত পরীক্ষা চলবে তিন ঘণ্টা ধরে।


You might also like!