Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Prahlad Joshi:দলমত নির্বিশেষে প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মান জানানো হচ্ছে : প্রহ্লাদ জোশী

Prahlad Joshi
Prahlad Joshi

 

নয়াদিল্লি, ১৭ আগস্ট : দিল্লির নেহেরু মেমোরিয়ালের নাম পরিবর্তনের কারণে ক্ষুব্ধ কংগ্রেস শিবির। কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করছে। কংগ্রেসের এই সমালোচনার যোগ্য জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, দলমত নির্বিশেষে প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মান জানানো হচ্ছে।"

বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ জোশী বলেছেন, "আমরা দলমত নির্বিশেষে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সম্মান দিচ্ছি। কংগ্রেস অপ্রয়োজনীয়ভাবে এটি নিয়ে সমস্যা তৈরি করছে... আমি জানি না কেন তাঁদের সমস্যা। আমাদের দেশের সব প্রধানমন্ত্রীর অবদানের বিষয়ে মিউজিয়ামে চালানো ভিডিও ক্লিপের মাধ্যমে আমাদের তরুণদের শেখানো হচ্ছে।”

উল্লেখ্য, দিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে গত ১৪ আগস্ট থেকে, এখন থেকে প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি নামেই এটি পরিচিত হবে। এই নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, "শুধুমাত্র নাম নয়, নিজের কাজের জন্য পরিচিত নেহরুজি।" আসলে দিল্লির নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির নাম বদল নিয়ে এদিন রাহুল গান্ধীকে প্রশ্ন করেন সাংবাদিকরা, তাতেই এই উত্তর দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।


You might also like!