Country

2 years ago

Amit Shah's cannon to Rahul:রাহুলকে তোপ অমিত শাহের, বললেন বিদেশে নিজের দেশের সমালোচনা করা কোনও নেতাকে শোভা পায় না

Amit saha
Amit saha

 

পাটান (গুজরাট), ১০ জুন: কংগ্রেস নেতাকে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের পাটানে আয়োজিত একটি জনসভা থেকে অমিত শাহ বলেছেন, বিদেশে নিজের দেশের সমালোচনা করা কোনও নেতাকে শোভা পায় না, দেশবাসী সব দেখছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যে কোনও দেশপ্রেমিক ব্যক্তির ভারতের মধ্যেই ভারতীয় রাজনীতি নিয়ে আলোচনা করা উচিত। বিদেশে গিয়ে দেশের রাজনীতি নিয়ে আলোচনা ও দেশের নিন্দা করা কোনও দলের নেতাকে শোভা পায় না। এই রাহুল বাবাকে মনে রাখবেন, দেশের মানুষ সবকিছু খুব কাছ থেকে দেখছে। গুজরাটের পাটান জেলার সিদ্ধপুর শহরে মোদী সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখার সময় অমিত শাহ আরও বলেন, মোদী সরকারের অধীনে দেশ ব্যাপক পরিবর্তনের সাক্ষী হয়েছে।


You might also like!