Country

2 years ago

Weather Update : কনকনে ঠাণ্ডায় হিমাচলের রাজধানীকে টেক্কা ভারতের রাজধানীর

Delhi Weather Update Today (File Picture)
Delhi Weather Update Today (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ দিল্লিতে মরসুমের শীতলতম দিন। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪.‌৯ ডিগ্রিতে। রাজধানী জুড়ে গত কয়েকদিন ধরেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছিল। সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কুয়াশার দাপট। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে শুরু করেছে হু হু করছিল বেশ কিছুদিন ধরেই। শুক্রবারে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা হার মানিয়েছে হিমাচলপ্রদেশের রাজধানী সিমলাকেও।

আবহাওয়া দফতর সুত্রে জানা গিয়েছে, ১৮ ডিসেম্বর পরে আরও সজোরে ব্যাটিং চালাবে শীত। ২১ তারিখের পর ও বড়দিনের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্কাইমেট ওয়েদারের মতে, মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে শীত পড়তে পারে। অন্যদিকে, ১৫ ডিসেম্বর চলতি মরশুমের শীতলতম দিন। ঠান্ডায় হিমাচল প্রদেশের রাজধানী সিমলাকেও দিল্লি হার মানিয়েছে। শুক্রবার এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমে রকের্ড। সেখানে শুক্রবার সকালে সিমলার তাপমাত্রা ছিল প্রায় আড়াই ডিগ্রি বেশি।সিমলার তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্কাইমেট ওয়েদার সূত্রে খবর, আগামী ১৬-১৭ ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা সামান্য পরিমাণে বাড়বে ৷ ১৮-২০ ডিসেম্বর খেলা দেখাবে ঠান্ডা ৷ ৫-৬ ডিগ্রি সেলসিয়াসর মধ্যে থাকবে তাপমাত্রা ৷

You might also like!