Country

2 years ago

Himachal and Rajasthan hit by rain:বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল ও রাজস্থান, বর্ষার বর্ষণে জনজীবন বিপর্যস্ত মুম্বইয়ে

Himachal and Rajasthan hit by rain, life disrupted in Mumbai due to monsoon
Himachal and Rajasthan hit by rain, life disrupted in Mumbai due to monsoon

 

নয়াদিল্লি, ২৬ জুন : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল হিমাচল প্রদেশ। বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে রাজস্থান ও মহারাষ্ট্রও। জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখন্ডও বৃষ্টিতে নাজেহাল। হিমাচল প্রদেশে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জেরে মান্ডি জেলায় ৭ মাইলের কাছে চন্ডীগড়-মানালি হাইওয়েতে ধস নামে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দ্রুততার সঙ্গে রাস্তা মেরামতের কাজ চলছে।

অন্যদিকে, রাজস্থানেও প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। ভারী বৃষ্টির জেরে রাজস্থানের শ্রী গঙ্গানগর শহরের নানা প্রান্তে জল জমে গিয়েছে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি হয়েছে। এদিক, বর্ষার আগমণের পর থেকেই বৃষ্টিতে ভিজছে মায়ানগরী মুম্বই। সোমবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী, বিগত ২৪ ঘন্টায় মুম্বই শহরে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, পূর্ব শহরতলিতে ৫৪ মিলিমিটার এবং পশ্চিম শহরতলিতে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


You might also like!