
চেন্নাই, ৪ ফেব্রুয়ারি : দেশের বিভিন্ন অংশ যখন প্রবল ঠাণ্ডায় কাঁপছে, কোথাও কোথাও হাড় হিম করা শীত। এই সময়ে প্রবল বৃষ্টিপাতের কারণে তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকায় ব্যাতিব্যস্ত জনজীবন। আচমকা এই অকাল বর্ষণের কারণে রাজ্যের ১১টি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তাঞ্জাভুর, থিরুভারুর ও নাগাপাট্টিনাম জেলায় বৃষ্টির কারণে স্কুল –কলেজ ও অন্যান্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয়েছে।
প্রায় প্রত্যেকদিনই বৃষ্টির কারণে সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১-২ ডিগ্রি কম থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
