Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Rain disrupts normal life: ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ভেলোর ও রানিপেটে, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ

Heavy rains disrupted public life in Vellore and Ranipet
Heavy rains disrupted public life in Vellore and Ranipet

 

চেন্নাই, ২৬ সেপ্টেম্বর: ভারী ও একনাগাড়ে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত তামিলনাড়ুর বিভিন্ন জেলায়। সবচেয়ে খারাপ অবস্থা ভেলোর ও রানিপেটে জেলায়। সেখানে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার ভেলোর ও রানিপেটে জেলায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। তামিলনাড়ুতে বৃষ্টি এখনই থামবে না, আবহাওয়া দফতর আরও বৃষ্টির সতর্কতা জারি করেছে।

সোমবার রাত থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে মধুরাথাকাম, চেয়্যুর, থিরুপুরুর, থিরুক্কালুকুন্ড্রম, চেঙ্গলপাট্টু ইস্ট কোস্টাল রোড এবং শোলিংনাল্লুরে। আইএমডি অনুসারে, পুদুচেরি এবং কারাইকাল অঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


You might also like!