
চেন্নাই : তামিলনাড়ুর ৭টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় এদিন তামিলনাড়ুর সাতটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তামিলনাড়ুর থেনি, ডিন্ডিগুল, মাদুরাই, বিরুধুনগর, টেনকাসি, তিরুনেলভেলি এবং কানিয়াকুমারী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এরআগে আইএমডি জানিয়েছিল, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৬ অক্টোবর, বৃহস্পতিবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণ তামিলনাড়ুতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
