Breaking News

 

Country

2 years ago

Heavy rains lash Tamil Nadu:তামিলনাড়ুর ডিন্ডিগুলের কিছু স্থানে প্রবল বৃষ্টি, বন্ধ রইল স্কুল ও কলেজ

Heavy rains lash Tamil Nadu
Heavy rains lash Tamil Nadu

 

ডিন্ডিগুল, ১৬ অক্টোবর  : তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার বেশ কিছু অংশে সোমবার সকালে ভারী বৃষ্টিপাত হয়েছে। আইএমডি জানিয়েছে, তামিলনাড়ুর ডিন্ডিগুল শহরে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে কোডাইকানাল (রোজ গার্ডেন)–এ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কামাচিপুরমে ১১.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং কোডাইকানালের ব্রায়ান্ট পার্কে ৪৩.৬ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তামিলনাড়ুতে গতবছর ৪৫ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছিল কিন্তু এবছর এখনও পর্যন্ত মাত্র ৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ অক্টোবর তামিলনাড়ুতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জন্য সোমবার ডিন্ডিগুলে বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ।


You might also like!