Country

2 years ago

Heavy rain in Gujarat : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের নানা প্রান্ত, জলমগ্ন গান্ধীধাম রেল স্টেশন

Heavy rain in Gujarat (Collected)
Heavy rain in Gujarat (Collected)

 

আহমেদাবাদ, ১ জুলাই : বৃষ্টি থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না গুজরাটে, বরং বৃষ্টির দাপট বেড়েই চলেছে। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গুজরাটের বিভিন্ন জেলার নানা অংশ। শনিবার সকালেই দেখা যায়, গুজরাটের কচ্ছ জেলার গান্ধীধাম রেল স্টেশন চত্বর একেবারে জলের তলায়। স্টেশন চত্বর জলমগ্ন হয়ে পড়ায় ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন যাত্রীরা।

আবার গুজরাটের জুনাগড়ের কালবা নদী অবিরাম বৃষ্টিতে ফুঁসছে, বেড়েছে জলস্তর। নদীর জল সমতলে উঠে পড়ায় জলমগ্ন বিস্তীর্ণ প্রান্ত। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। গুজরাটে গত দু’দিন ধরে একটানা ভারী বৃষ্টি ইতিমধ্যে মোট ন’জনের প্রাণ কেড়ে নিয়েছে। জলমগ্ন জুনাগড়, সুরাট এবং তাপী জেলা-সহ একাধিক এলাকা। তবে ভারী বৃষ্টি থেকে আপাতত রেহাই নেই গুজরাটবাসীর। সোমবার পর্যন্ত গুজরাটে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

You might also like!