Country

2 years ago

Heavy rainfall : ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত কাশ্মীরে; অবরুদ্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে, স্কুল বন্ধ রামবানে

Heavy rain disrupts public life in Kashmir (File Picture)
Heavy rain disrupts public life in Kashmir (File Picture)

 

শ্রীনগর, ২৬ জুন: ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল কাশ্মীর উপত্যকায়। সোমবার সকালে শ্রীনগর-সহ কাশ্মীরের নানা প্রান্তে প্রবল বৃষ্টি হয়। বৃষ্টির জেরে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে, ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে কাশ্মীরের লাইফলাইন জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ফলে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়েছে অসংখ্য যানবাহন।

জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে এদিন স্কুল বন্ধ রাখা হয়েছে। রামবানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে ২৬ জুন (সোমবার) দশম শ্রেণী পর্যন্ত স্কুলের পঠনপাঠন বন্ধ থাকবে। অন্যদিকে, মেহরে ভূমিধস ও পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশ আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!