
শিমলা, ৯ জুলাই : ভারী ও অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে। বৃষ্টি, ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট, রবিবার বিকেল পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। শিমলা জেলার কোটগড় এলাকায় বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জন সদস্যের। কুল্লুতে ভূমিধসে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে একজন মহিলার মৃত্যু হয়েছে। শনিবার রাতে আবার চাম্বা জেলায় ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে।
বড়সড় ভূমিধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে চন্ডীগড়-মানালি হাইওয়ে। কুল্লু জেলায় অউট-লুহরি হাইওয়ে বন্ধ রয়েছে। শিমলা, মানালি, কুল্লু-সহ হিমাচল প্রদেশের নানা প্রান্ত বৃষ্টিতে বিপর্যস্ত। স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে সর্বত্রই। এদিকে, খারাপ আবহাওয়ার কারণে ১০ ও ১১ জুলাই হিমাচল প্রদেশের বন্ধ থাকবে স্কুল ও কলেজ। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন হিমাচল প্রদেশ সরকার।
