Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Congress MLA Mamman Khan :নুহ হিংসায় ফের গ্রেফতারি পুলিশের, এবার পাকড়াও হরিয়ানার কংগ্রেস বিধায়ক মাম্মান খান

Congress MLA Mamman Khan
Congress MLA Mamman Khan

 

গুরুগ্রাম, ১৫ সেপ্টেম্বর : হরিয়ানার নুহ জেলায় হিংসার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়েছে হরিয়ানার কংগ্রেস বিধায়ক মাম্মান খান। গত ৩১ জুলাইয়ের হিংসার ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে কংগ্রেস বিধায়ক মাম্মান খানকে।

নুহ হিংসার ঘটনায় এফআইআর দায়ের করেছিল পুলিশ, সেই এফআইআর-এ ফিরোজপুর ঝিরকার বিধায়কের নাম ছিল। ফিরোজপুর ঝিরকা ডেপুটি পুলিশ সুপার ও বিশেষ তদন্তকারী দলের প্রধান সতীশ কুমার এই গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন। মাম্মান খানকে শুক্রবারই আদালতে পেশ করা হবে।


You might also like!