
ইন্দোর, ৪ ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশের ইন্দোরে মাঠের মধ্যে হ্যান্ড গ্রেনেড মেলায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। ইন্দোরের দ্বোয়ারকা পুরি এলাকায় শনিবার রাতে এই গ্রেনেডটি লক্ষ্য করা যায়। তারপরই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
স্থানীয়রা গ্রেনেডটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বম্ব ডিসপোসাল স্কোয়ার্ডকে খবর পাঠায়। বোমা নিষ্ক্রীয়কারী সংস্থা ঘটনাস্থলে এসে বোমাটি নিষ্ক্রীয় করে। দ্বোয়ারকা পুরির স্টেশন ইনচার্জ অনিল গুপ্তা জানিয়েছেন, আইটিসি মাঠে বোমা পাওয়ার খবর আমাদের জানালে আমরা বোমা নিষ্ক্রীয়কারী সংস্থাকে খবর পাঠাই। ওই সংস্থা বোমাটি নিষ্ক্রীয় করে এবং পরবর্তী পরীক্ষার জন্য পাঠায়।
