
শ্রীনগর, ১০ ফেব্রুয়ারি : কাশ্মীরের গুলমার্গে শুক্রবার থেকে শুরু হয়েছে ৫ দিনের খেলো ইন্ডিয়া ন্যাশনাল উইন্টার গেমস্। এদিন খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। খেলো ইন্ডিয়া উইন্টার গেম্স চলবে আগামী ১৪ ফেঁরুয়ারি অবধি। ভারত গ্রীষ্ম প্রধান দেশ হওয়ায় শীতকালীন ইভেন্টগুলি এতদিন অবহেলিত ছিল। কিন্তু উইন্টার অলিম্পিক্স সহ বেশ কিছু খেলায় যথেষ্ঠ দক্ষতার ছাপ রেখেছে কাশ্মীর ও লাদাখের ক্রীড়াবিদরা। ফলে উইন্টার গেমসের ক্ষেত্রে আরও প্রতিভা তুলে আনাই লক্ষ্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের জানালেন অনুরাগ সিং ঠাকুর।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন বলেছেন, জম্মু ও কাশ্মীরের গুলমার্গে আয়োজিত হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম্স্। ১১টি খেলা আয়োজন করা হবে। ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১৫ হাজার খেলোড়ার এখানে এসেছেন। কাশ্মীরের পরিস্থিতি এখন বদলাচ্ছে। জম্মু ও কাশ্মীরে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, শুক্রবার থেকে শুরু হয়েছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম্স্। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আয়োজনের ফলে খেলোয়াড়রা উপকৃত হবেন এবং পর্যটকদের সংখ্যাও বাড়বে।
