
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : আগামী ৭ অক্টোবর বৈঠকে বসছে জিএসটি পরিষদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পৌরহিত্যে এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের সমন্বয়ে গঠিত জিএসটি কাউন্সিল ৭ অক্টোবর বৈঠকে বসবে। জিএসটি কাউন্সিল এক্স মাধ্যমে জানিয়েছে, "জিএসটি কাউন্সিলের ৫২ তম বৈঠক আগামী ৭ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে।"
এর আগে জিএসটি কাউন্সিলের ৫১-তম বৈঠক হয়েছিল গত ২ আগস্ট। পূর্ববর্তী বৈঠকে ট্যাক্সেশন ক্যাসিনো, ঘোড়দৌড় এবং অনলাইন গেমিংয়ের কর আরোপের বিষয়ে স্পষ্টতা প্রদানের জন্য পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছিল।
