Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Eknath Shinde:মারাঠা সংরক্ষণের বিষয়ে সরকার ইতিমধ্যেই নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিয়েছে : একনাথ শিন্ডে

Eknath Shinde
Eknath Shinde

 

মুম্বই, ১৬ ফেব্রুয়ারি : মারাঠা সংরক্ষণের বিষয়ে সরকার ইতিমধ্যেই নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিয়েছে। জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মারাঠা সংরক্ষণের দাবিতে মনোজ জারাঙ্গ পাটিলের অনশন সম্পর্কে শুক্রবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, "মারাঠা সংরক্ষণের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যেই নিজস্ব অবস্থান স্পষ্ট করে দিয়েছে। শুক্রে কমিটির রিপোর্টের ভিত্তিতে, আমরা মারাঠা সংরক্ষণের বিষয়টি এগিয়ে নেব। কুনবি নিবন্ধনের প্রেক্ষাপটে ইতিমধ্যেই এগিয়ে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই নিয়ে কাজ চলছে। অনশনে যাওয়ার কোনও প্রয়োজন ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটি হচ্ছে, আমরা তাঁকে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি।"

শুক্রবার সকালে মহারাষ্ট্র রাজ্য অনগ্রসর কমিশনের প্রধান বিচারপতি শুক্রে মারাঠা সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক অবস্থার উপর কমিশনের সমীক্ষা রিপোর্ট মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে জমা দিয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেছেন, "এই সমীক্ষা রিপোর্ট মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং তার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে। একই বিষয়ে একটি বিশেষ বিধানসভা অধিবেশন ইতিমধ্যে ২০ ফেব্রুয়ারি ডাকা হয়েছে।" শিন্ডে আরও বলেন, "এই সমীক্ষার কাজটি যেভাবে সম্পন্ন হয়েছে তা দেখে, আমাদের সরকার নিশ্চিত যে শিক্ষাগত, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে, এই সংরক্ষণ সংবিধান এবং আইনের পরীক্ষায় দাঁড়াতে সক্ষম হবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…