
পশ্চিম গোদাবরী, ২ ফেব্রুয়ারি : বড় অভিযান চালিয়ে সফলতা পেল অন্ধ্রপ্রদেশ পুলিশ। সোনা চোরাচালান চক্রের হজিশ মিলল। অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে ৬ কেজি ৯২ গ্রামের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সোনার মূল্য ৩.৮৪ কোটি টাকা। সেইসঙ্গে নগদ ৪৯,৯৭০ টাকাও উদ্ধার করেছে পুলিশ। ১০জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।
এসপি রবি প্রকাশ শুক্রবার জানিয়েছেন যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিমাভারাম শহর থেকে ৬ কেজি ৯২ গ্রামের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই শহরের পুলিশ খুব সফলভাবে অভিযান চালিয়ে ৬ কেজি ৯২ গ্রামের সোনা বাজেয়াপ্ত করেছে, সেইসঙ্গে নগদ ৪৯,৯৭০ টাকাও উদ্ধার করেছেন। সন্দেহভাজন ১০জন ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, উদ্ধারকৃত সোনার মূল্য ৩ কোটি ৮৪ লক্ষ টাকা।এসপি রবি প্রকাশ জানিয়েছেন ভিমাভারাম টাউন পুলিশের সফল অভিযানের ফলেই বড়মাপের সোনা চোরাচালান চক্র ধরা পড়েছে।
