Country

2 years ago

Gnanabapi Masjid : জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পুজোর অনুমতি! বড় রায় হাইকোর্টের

Gnanvaya Masjid (File Picture)
Gnanvaya Masjid (File Picture)

 

দুরন্ত বার্তা  ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের সার্ভেতে জানা গিয়েছে জ্ঞানব্যাপী মসজিদের অন্দরে ছিল হিন্দু মন্দির। বেশ কিছু হিন্দু মূর্তির ভাঙা অংশ, নানা পুজার্চনার চিহ্নের উল্লেখ করা হয়েছে এই সার্ভে রিপোর্টে। প্রকাশ করা হয়েছে সেই চিহ্নগুলির ছবিও। এরপরই মসজিদের এই অংশ হিন্দুদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় বিশ্ব হিন্দু পরিষদ। একইসঙ্গে পুজো করার অনুমতি চেয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় হিন্দু পক্ষ। উজুখানা খোলার দাবি এবং সার্ভের জন্য আবার সুপ্রিম কোর্টেও আবেদন জানানো হয়েছে। 

বুধবার এই মামলার উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানবাপী মসজিদের অন্দরে সিল করা বেসমেন্টে এবার থেকে পুজো করতে পারবেন হিন্দুরা। এমনটাই জানিয়েছেন বিচারপতি। সিল করা এই বেসমেন্টকে বলা হচ্ছে 'ব্যস কা তয়খানা'। হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শংকর জৈন বলেন, 'আগামী সাতদিনের মধ্যে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজো শুরু হবে। সকল হিন্দুরাই সেখানে পুজোর অনুমতি পাবেন।' হিন্দুরা যাতে বিনা কোনও বাধায় এই চত্বরে পুজো করতে পারেন, তার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজন বন্দোবস্ত করার কথা জানিয়েছেন তিনি।

জ্ঞানবাপী মসজিদের এই সিল করা বেসমেন্টে পুজোর অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেদব্যস পীঠের আচার্য শৈলেন্দ্র কুমার পাঠক। তিনি চেয়েছিলেন, হিন্দুরা যাতে মসজিদের ওই চত্বরে শৃঙ্গার গৌরীর সুযোগ পায়। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি নদীর সামনে থেকে ব্যস তয়খানায় অর্থাৎ জ্ঞানবাপীর বেসমেন্টে হিন্দুদের যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করার নির্দেশ দিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে যাতে হিন্দুরা পুজো করতে পারেন তার জন্য বারাণসীর জেলাশাসককে প্রয়োজনীয় বন্দোবস্ত করারও নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। মসজিদের ওই অংশে এবার থেকে পুজো করতে পারবেন হিন্দুরা। 

You might also like!