
নয়াদিল্লি, ৬ জুন: নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে দিনের শুরু করলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। মঙ্গলবার সকালে দিল্লির জাতীয় যুদ্ধ স্মারক পরিদর্শন করেন পিস্টোরিয়াস, ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদ বীরদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। এদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রীকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়।
এরপর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর জার্মান সমকক্ষ বরিস পিস্টোরিয়াসের দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জার্মান ফেডারেল প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াসের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হয়েছে। উল্লেখ্য, ৪-দিনের সফরে এখন ভারত সফরে রয়েছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী।
