Country

2 years ago

GDP: জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশ! স্বস্তির নিশ্বাস মোদীর

Prime Minister Narendra Modi (File Picture)
Prime Minister Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার প্রকাশিত সরকারি রিপোর্ট জানাল,জিডিপি বৃদ্ধির হার ৭.২ শতাংশ। কিন্তু ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁতে পারবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। জাতীয় পরিসংখ্যান দফতরের (এনএসও) পূর্বাভাস ছিল ২০২২-২৩ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হতে পারে। কিন্তু কার্যক্ষেত্রে সেই প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন,‘জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির স্থিতিশীলতার প্রমাণ দিয়েছে।’’

এনএসও প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (চলতি বছরের জানুয়ারি-মার্চ) জিডিপি বৃদ্ধির হার হয়ে থাকতে পারে ৬.১ শতাংশ। যা তার আগের ত্রৈমাসিকের হারের (৪.৪ শতাংশ) অনেকটাই বেশি। কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন রিপোর্ট পেশ করে জানিয়েছেন, চলতি অর্থবর্ষের (২০২৩-২৪) প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) এখনও পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস ৫ শতাংশের সামান্য বেশি। অনিয়মিত বৃষ্টিপাতের কারণে খরিফ শস্যের ফলনে কিছুটা প্রভাব পড়ছে বলেও জানিয়েছেন তিনি।

You might also like!