
আরারিয়া, ৩১ মে: বিহারের তারাবাড়ি থানার বাটুরবাড়ি পঞ্চায়েতে এক গ্যাস সিলিন্ডার বিক্রেতার ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। বুধবার সকালে গ্যাস সিলিন্ডার বিক্রেতার মৃতদেহ পাওয়া যায়। দুস্কৃতীরা তাকে নৃশংসভাবে খুন করে দেহ ছিন্নভিন্ন করে দেয়। খবর পেয়ে তারাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরারিয়া সদর হাসপাতালে পাঠায়।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় যুবক হীরা শাহ। এরপর বুধবার সকালে তারাবাড়ি থানা এলাকার বিশ্বাস টোলায় গ্যাস সিলিন্ডার বিক্রেতা ৩২ বছর বয়সী হীরা শাহের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার তদন্তে ডগ স্কোয়াড দল ডেকেছে পুলিশ। বিশ্বাস টোলায় মৃতদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমায়।
এই ঘটনায় তারাবাড়ী থানা পুলিশ দুইজনকে আটক করেছে, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের ডান কান পুরোপুরি কেটে দিয়েছে দুস্কৃতীরা। যদিও তার চোয়ালেও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
