Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

G-20 Summit 2023 : জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন : রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য বিশ্বনেতাদের

G-20 Summit 2023 (File Picture)
G-20 Summit 2023 (File Picture)

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর: ভারতের পৌরহিত্য জি-২০ শিখর সম্মেলনের দ্বিতীয় দিনে, রবিবার সকালে দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বনেতারা। বৃষ্টিমুখর সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামফোসা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমুখ। রাজঘাটে সকলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এছাড়াও বাপুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ প্রমুখ।

বাপুকে শ্রদ্ধা নিবেদন করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া, আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা, অন্যান্য নেতা ও প্রতিনিধিরা দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ​বাঙ্গা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিজি টেড্রোস আধানম।


You might also like!