Country

2 years ago

Mir: রাজনীতি ছাড়ছেন পিডিপি-র প্রাক্তন সাংসদ মীর মহম্মদ ফায়াজ, কারণ উল্লেখ করলেন পারিবারিক

Former PDP MP Mir Mohammad Fayaz is leaving politics
Former PDP MP Mir Mohammad Fayaz is leaving politics

 

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর: সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র প্রাক্তন রাজ্যসভার সাংসদ মীর মহম্মদ ফায়াজ। সোমবার গভীর রাতে এক্স (টুইটার) মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন মীর।

পিডিপি-র রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ জানিয়েছেন, "আমার সমস্ত সহযোগীদের বলতে চাই, কিছু পারিবারিক অঙ্গীকারের কারণে আমি সক্রিয় রাজনৈতিক ব্যস্ততা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রতি সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।" কারণ পারিবারিক বললেও, মীরের এই সিদ্ধান্তে অন্য জল্পনা পাচ্ছে রাজনৈতিক মহল।

You might also like!