Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Sachin Tendulkar :ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকারকে বারাণসী বিমানবন্দরে অভ্যর্থনা

Sachin Tendulkar
Sachin Tendulkar

 

বারাণসী, ২৩ সেপ্টেম্বর  : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকারকে শনিবার বারাণসীর বাবতপুর বিমানবন্দরে স্বাগত জানানো হয়। শচীন শনিবার রাজাতলাব গঞ্জারিতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করতে এসেছেন। জনপ্রিয় এই খেলোয়াড়কে দেখতে বিমানবন্দরের বাইরে বহু মানুষ শনিবার সকালে জড়ো হন। গঞ্জারিতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। শনিবার এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, কপিল দেব, গাভাস্কর, দিলীপ ভেঙ্কসরকার, মদনলাল, রবি শাস্ত্রী, গুদাপ্পা বিশ্বনাথ, ক্রীড়ামন্ত্রী গিরিশ চন্দ্র সহ প্রমুখ। বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সেক্রেটারি জয় শাহ অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার সন্ধ্যায় শহরে পৌঁছন। কাশী বিশ্বনাথ মন্দিরে তাঁরা দুজন পুজোও দেন। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর, মন্দির প্রশাসন জয়শাহ এবং রজার বিনিকে প্রসাদের সঙ্গে অঙ্গবস্ত্র এবং রুদ্রাক্ষের পুঁতি উপহার দেয়।


You might also like!