Country

2 years ago

Forest Amendment Bill passed in Lok Sabha:লোকসভায় পাশ বন (সংরক্ষণ) সংশোধনী বিল, দিনের মতো মুলতুবি নিম্নকক্ষের অধিবেশন

Forest Amendment Bill passed in Lok Sabha
Forest Amendment Bill passed in Lok Sabha

 

নয়াদিল্লি, ২৬ জুলাই : ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে গেল বন (সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২৩। বুধবার ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে গিয়েছে বন (সংরক্ষণ) সংশোধনী বিল, ২০২৩। যৌথ কমিটির রিপোর্টে সমস্ত প্রস্তাবিত পরিবর্তনগুলি গ্রহণ করা হয়েছে। এদিকে, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা, বিরোধীদের স্লোগান ও হইহট্টগোলের কারণে দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে নিম্নকক্ষের অধিবেশন।

বুধবার বেলা এগারোটা নাগাদ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হয়। এদিন অধিবেশন শুরু হওয়ার পর কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে আত্মবলিদান দেওয়া জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। এরপরই মণিপুর নিয়ে আলোচনার জন্য সদনে প্রধানমন্ত্রীর উপস্থিতির দাবি করে বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন, এই স্লোগানের মধ্যেই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা ও পরে দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা, তাই রাজ্যসভার অধিবেশনও দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়।



You might also like!