Country

2 years ago

young woman was molested in the train:এক মাসে এই নিয়ে তৃতীয়বার, মুম্বইয়ে চলন্ত ট্রেনে তরুণীকে নিগ্রহ!

On a moving train in Mumbai
On a moving train in Mumbai

 

মুম্বই, ৩০ জুন  : মুম্বইয়ের লোকাল ট্রেন ক্রমেই মহিলাদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠছে! এবার মুম্বইয়ে চলন্ত লোকাল ট্রেনে তরুণীকে নিগ্রহের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত ২৩ জুন রাতে ঘটনাটি ঘটেছে চারনি রোড এবং গ্রান্ট রোড স্টেশনের মাঝে। এক মাসের মধ্যে পর পর তিন বার একই রকম ঘটনা ঘটনায় ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রেল পুলিশ সূত্রে খবর, গত ২৮ জুন এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চালানো হয়। ওই দুই স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ধারায় একটি এফআইআরও দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন রাতে চারনি রোড স্টেশন থেকে চার্চগেটগামী ট্রেনে উঠেছিলেন তরুণী। ট্রেনটি ছাড়ার মুহূর্তেই এক যুবক ওঠেন ওই কামরায়। অভিযোগ, ট্রেনটি চারনি রোড ছাড়ার পর থেকেই তরুণীকে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করতে থাকেন। শুধু তাই-ই নয়, তরুণী প্রতিবাদ করায় তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগালাজও করে। গ্রান্ট রোড স্টেশন ঢুকতেই ওই যুবক নেমে পড়ে। ঘটনার প্রায় চার দিন পর রেলপুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী।


You might also like!