Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Cyclone Dana: ‘দানা’র দাপটে বন্ধ ট্রেন থেকে উড়ান! কলকাতা- ভুবনেশ্বরে কি কি পরিষেবা মিলবে না?

Cyclone Dana
Cyclone Dana

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বৃহস্পতিবার মধ্যরাতে বাংলা-ওড়িশা উপকূলে ধামারা বন্দরে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। এই পূর্বাভাস সামনে আসতেই তৎপর হয়ে ওঠে বাংলা ও ওড়িশা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না বলেও ঘোষণা করা হয়েছে। শুধু কলকাতা বিমানবন্দরই নয়, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দিকে, রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হচ্ছে প্রায় ৫৫০টি ট্রেন।

স্বাভাবিক দিনে কলকাতা থেকে প্রতি দিন গড়ে ৪০০ বিমান ওঠানামা করে। ভুবনেশ্বর থেকে ১০০ বিমান ওঠানামা করে প্রতি দিন। তবে দুর্যোগের কথা মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ভুবনেশ্বর বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হবে। যাত্রীদের যাতে কোনও রকম সমস্যার মুখে পড়তে না হয়, তাই আগেভাগেই বিমান বাতিলের কথা ঘোষণা করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। 

শুধু বিমানই নয়, রেল পরিষেবাতেও প্রভাব ফেলছে ‘দানা’। ইতিমধ্যেই ৫৫২টিরও বেশি এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ-পূর্ব রেল বাতিল করেছে ১৫০টি ট্রেন। ইস্টকোস্ট রেল বাতিল করেছে ১৯৮টি। পূর্ব রেল ২০০টিরও বেশি এবং দক্ষিণ-পূর্ব-মধ্য রেল বাতিল করেছে ১৪টি ট্রেন।

You might also like!