Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Chandigarh:চন্ডীগড়ের সেক্টর ২৬-এ রেস্তোরাঁয় বিস্ফোরণ, কেউ হতাহত হননি

Blast at restaurant in Sector 26, Chandigarh, no one injured
Blast at restaurant in Sector 26, Chandigarh, no one injured

 

চন্ডীগড়, ২৬ নভেম্বর : সন্দেহজনক বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো চণ্ডীগড়ের সেক্টর ২৬-এর ডি'ওরা - অ্যালেহাউস অ্যান্ড কিচেন রেস্তোরাঁয়। মঙ্গলবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ এই রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় রেস্তোরাঁয় ৭-৮ জন কর্মী ছিলেন। কিন্তু, কেউ আহত হয়নি। সিসিটিভি কাজ করছে না। ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়, তখন রেস্তোরাঁটি বন্ধ ছিল।

বিখ্যাত র‌্যাপার বাদশার মালিকানাধীন সেক্টর ২৬-এর সেভিলি নামক একটি বার এবং লাউঞ্জের বাইরে একটি কম তীব্রতার বিস্ফোরণ হয়।বিস্ফোরণের তীব্রতায় জানালার কাঁচ ভেঙে যায়, তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি ফরেনসিক দলও ঘটনার তদন্তে এসেছে এবং তদন্ত শুরু করেছে। ডি'ওরা-আলেহাউস অ্যান্ড কিচেন রেস্তোরাঁর একজন কর্মচারী বলেছেন, "বিকট বিস্ফোরণের শব্দ শুনে আমরা বেরিয়ে আসি। দরজার গ্লাস ভেঙে যাওয়ার পর আমরা পুলিশে অভিযোগ করি। রেস্তোরাঁর ভেতরে ৭-৮ জন কর্মী ছিল। বিস্ফোরণে কেউ আহত হয়নি।"

You might also like!