Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Road Accident : হনুমানগড়-জয়পুর হাইওয়েতে দুর্ঘটনায় পাঁচজন নিহত, ১৮ জন আহত

Road accident (Symbolic Picture)
Road accident (Symbolic Picture)

 

চুরু, ৮ সেপ্টেম্বর  : রাজস্থানের সরদারশহরের সাদাসার ও সাভারের কাছে হনুমানগড়-জয়পুর মহাসড়কে দুর্ঘটনায় পাঁচ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় বিকানেরে রেফার করা হয়।

ভানিপুরা থানার অফিসার গৌরব খিদিয়া জানান, বৃহস্পতিবার রাতে বোলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, দেবাসি পরিবারের ২৩ জন সদস্য কেশরো মহারাজের আশ্রমে পুজো দিয়ে বোলেরোতে করে পল্লুর বিরামসার গ্রামে ফিরছিলেন। বৃহস্পতিবার রাতে সরদারশহর থেকে আসা একটি ট্রাক বোলেরোটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়। আহতদের মধ্যে পূজা , অদুনা, সরিতা, আরুশি , রাধা, দত্তরাম এবং দেবকিকে বিকানেরে রেফার করা হয়েছে। এছাড়াও বাকিদের সরদার শহরে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।


You might also like!