
ইটানগর, ২৭ মাৰ্চ: অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সহ পাঁচজন। কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী পেমা খান্ডু মুক্তো বিধানসভা কেন্দ্র থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। এছাড়া পাপুমপারে সহ আরও কয়েকটি জেলায় উল্লেখযোগ্যভাবে বিরোধী প্রার্থী না থাকায় ক্ষমতাসীন দলের চার বিজেপি-প্রার্থীর সম্ভাব্য জয়ের পথ প্রশস্ত করেছে। তাঁদের মধ্যে সাগালি থেকে রাতু তেচিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করতে চলেছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে কোনও বিরোধী প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় বিজেপি মুক্তো, সাগালি সহ অন্য নির্বাচনী এলাকায় ক্লিন সুইপ করা শুধু সময়ের অপেক্ষা। ওচাড়া লোয়ার সুবনশিরি জেলার জিরো থেকে হাগে আপাকেও কোনও বিরোধিতার সম্মুখীন হননি, যা বিজেপির অবস্থানকে আরও মজবুত করেছে। সর্বশেষ খবরে প্রকাশ, মোট পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, যার মধ্যে তালি থেকে জিকে টাকো, তালিহা থেকে নিয়াতো ডুকম, সাগালি থেকে রাতু তেচি এবং রোয়িং বিধানসভা কেন্দ্র থেকে মুচ্চু মিথি রয়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাম টুকি সাগালি থেকে ৩০ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইবার সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে আলো থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।
