Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Fire in Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের ডোডায় আগুন পুড়ল ৮টি বাড়ি, হতাহতের খবর নেই

Fire in  J&K (Symbolic Picture)
Fire in J&K (Symbolic Picture)

 

শ্রীনগর, ১৬ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল কমপক্ষে ৮টি বাড়ি। বৃহস্পতিবার ভোররাতে ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকায় অবস্থিত একাধিক বাড়িতে আগুন লাগে। মোট ৮টি বাড়ি আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের ৫টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি অথবা আহত হওয়ার খবর নেই।

আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে ডোডার এসএসপি আব্দুল কায়ুম বলেছেন, সকাল ৪.৩০ মিনিট নাগাদ আমরা খবর পাই ভাদেরওয়াহ এলাকায় অবস্থিত কয়েকটি বাড়িতে আগুন লেগেছে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুনে ৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে বলে আমরা জানতে পেরেছি। কেউ আহত হননি, প্রাণহানিরও খবর নেই।

You might also like!