Country

3 years ago

Jammu : জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বাড়িতে আগুন, দুই মহিলা-সহ ৩ জন আহত

fire breaks out in poonch three injured
fire breaks out in poonch three injured

 

জম্মু, ১০ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আগুন লাগল একটি বাড়িতে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন দুই মহিলা-সহ ৩ জন। সকলকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুঞ্চ জেলার মান্ডি এলাকায় একটি বাড়িতে আগুন লাগে।

মহম্মদ আক্রম নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এলপিজি গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন লাগে। আগুনে ৩ জন আহত হয়েছেন, তাঁরা হলেন-সেলিমা আখতার, জাইতুন আখতার ও আমির উদ্দিন। সকলেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!