Country

3 years ago

Delhi : দিল্লিতে এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় অগ্নিকান্ড, দমকলের চেষ্টায় এক ঘন্টায় নিভল আগুন

Fire breaks out at HDFC bank in delhi
Fire breaks out at HDFC bank in delhi

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : দিল্লিতে আগুন লাগল এইচডিএফসি ব্যাঙ্কের একটি শাখায়। বৃহস্পতিবার সকালে দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় অবস্থিত এইচডিএফসি ব্যাঙ্কের শাখায় আগুন লাগে। সকাল ৬.০৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ৯টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, গ্রেটার কৈলাশ এলাকার এম-২৯, এম ব্লক, জিকে পার্ট-২ এলাকায় আগুন লাগে। এইচডিএফসি ব্যাঙ্কের বেসমেন্ট (সার্ভার রুম) ও গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। দমকল আধিকারিক জানিয়েছেন, সকাল ৭.১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!