
মুলুগু, ৮ আগস্ট : তেলেঙ্গানার মুলুগু জেলায় আগুন লাগল একটি স্কুলে। সোমবার গভীর রাতে মুলুগু জেলার জওহর নগরে অবস্থিত একটি স্কুলে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুন লাগে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে পড়ুয়াদের কিছু বই ও ব্যাগ পুড়ে গিয়েছে।
মঙ্গলবার সকালে মুলুগু দমকল বিভাগের দমকল প্রধান নাগেশ বলেছেন, সোমবার গভীর রাত একটা নাগাদ মুলুগু জেলার জওহর নগরে অবস্থিত একটি স্কুলে আগুন লাগে। শর্টসার্কিটের জন্য আগুনের সূত্রপাত হয়। আগুনে কয়েকটি বই ও ব্যাগ পুড়ে গিয়েছে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
