Fire at building in Kurla : মুম্বইয়ের কুরলায় আগুন লাগল একটি বহুতলে, ৫০-৬০ জনকে নিরাপদে উদ্ধার

Fire  at building in Kurla (Symbolic Picture)
Fire at building in Kurla (Symbolic Picture)

 

মুম্বই, ১৬ সেপ্টেম্বর : মুম্বইয়ের কুরলা এলাকায় আগুন লাগল একটি বহুতলে। শনিবার ওই বহুতলে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। প্রথমেই বহুতলের বিভিন্ন ফ্লোরে আটকে থাকা ৫০-৬০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৩৯ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।

বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, শনিবার মুম্বইয়ের কুরলা এলাকায় একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। দমকল কর্মীরা সেখানে পৌঁছে বহুতলের বিভিন্ন ফ্লোরে আটকে থাকা ৫০-৬০ জনকে নিরাপদে উদ্ধার করেন। তাঁদের মধ্যে ৩৯ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…