Country

2 years ago

FIR against Amit malvya: অমিত মালব্যর বিরুদ্ধে দায়ের এফআইআর; তীব্র নিন্দা তেজস্বী সূর্যর, পাল্টা আক্রমণ পবন খেরার

FIR filed against Amit Malviya; Strong criticism of Tejaswi Surya, counter attack of Pawan Khera
FIR filed against Amit Malviya; Strong criticism of Tejaswi Surya, counter attack of Pawan Khera

 

বেঙ্গালুরু, ২৮ জুন: বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি টুইটের পরিপ্রেক্ষিতে অমিত মালব্যর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন কংগ্রেস নেতা রমেশ বাবু। সেই অভিযোগের প্রেক্ষিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১২০বি, ৫০৫ (২) ও ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর-এর তীব্র নিন্দা করেছেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি বুধবার টুইট করে লিখেছেন, "অমিত মালব্যর বিরুদ্ধে দায়ের করা এফআইআর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। রাহুল গান্ধীর বিরুদ্ধে তাঁর কথিত বক্তব্যের জন্য ভারতীয় দন্ডবিধির ১৫৩এ এবং ৫০৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই দু'টি ধারাই গোষ্ঠীর মধ্যে শত্রুতার সঙ্গে সম্পর্কিত। তাহলে রাহুল গান্ধী কী? একজন ব্যক্তি অথবা একটি গোষ্ঠী নাকি শ্রেণি? আমরা আদালতে চ্যালেঞ্জ করব এবং ন্যায়বিচার নিশ্চিত করব।" আবার কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, "তাঁর (অমিত মালব্য) বিরুদ্ধে আরও এফআইআর নথিভুক্ত করা উচিত। সত্য, তথ্য ও জনগণের ভাবমূর্তি এবং দেশের সুনাম নিয়ে খেলার জন্য যদি কেউ দায়ী থাকে, তা হল বিজেপির আইটি সেল।"


You might also like!