
মাদুরাই, ৩১ জুলাই: তামিলনাড়ুর মাদুরাই জেলার থিরুমঙ্গলামের কাছে গাড়ি ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। সোমবার ভোররাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার ভোররাতে থিরুমঙ্গলামের কাছে জাতীয় সড়কের ওপর থেকে যাচ্ছিল একটি গাড়ি ও কন্টেনার ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, সংঘর্ষের জেরে গাড়ি ও কন্টেনার ট্রাকটি ভেঙে দুমড়ে যায়।
মাদুরাইয়ের জেলা পুলিশ সুপার শিব প্রসাদ বলেছেন, সোমবার ভোররাতে থিরুমঙ্গলামের কাছে জাতীয় সড়কের ওপর একটি গাড়ি ও কন্টেনার ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। ভয়াবহ এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
