Country

2 years ago

Farmers protest demanding MSP for sunflower seeds:সূর্যমুখী বীজের এমএসপি-র দাবিতে কৃষকদের বিক্ষোভ অব্যাহত কুরুক্ষেত্রে, কেন্দ্রকে তোপ রণদীপের

Farmers protest demanding MSP for sunflower seeds
Farmers protest demanding MSP for sunflower seeds

 

কুরুক্ষেত্র, ৭ জুন  : সূর্যমুখী বীজের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-র দাবিতে হরিয়ানার কুরুক্ষেত্রের শাহবাদে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। বুধবারও বিক্ষোভ মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অবস্থান বিক্ষোভরত কৃষকরা। এদিন কৃষকদের সঙ্গে একপ্রস্থ কথা বলেছেন এসডিএম কপিল কুমার। কৃষকদের বোঝানোর চেষ্টা করেন তিনি। এসডিএম বলেন, "তাঁরা বলছেন গুরনাম সিং চারুনিকে তাঁদের মধ্যে আনতে হবে এবং তাঁদের পণ্যগুলি এমএসপি-তে সংগ্রহ করতে হবে।"

এদিকে, এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। সুরজেওয়ালা এদিন বলেছেন, "মোদীজি বলেছিলেন এমএসপি আইন আনা হবে, সেটা কোথায়? এমএসপি আইন নেই অথবা কৃষকরা এমএসপি পাচ্ছেন না। কৃষকরা প্রতিবাদ করলেই কী লাঠিচার্জ করা হয়? সরকার ও পুলিশ কি শুধু কৃষকদের মারধর এবং তাঁদের অসম্মান করার জন্য কাজ করে?

সূর্যমুখী বীজের এমএসপি-র দাবিতে বিক্ষোভরত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা বলেছেন, "সংসদের আসন্ন অধিবেশনে আমরা বিষয়টি উত্থাপন করব। 'জয় জওয়ান, জয় কিষাণ' স্লোগান এখন 'মরে কিষাণ, পিটে কিষাণ, জয় ধনওয়ান'।

You might also like!