Country

2 years ago

Farmers protest: কৃষক আন্দোলন : কেন্দ্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হল না, রবিবার ফের বৈঠক

Farmers protest
Farmers protest

 

চন্ডীগড়, ১৬ ফেব্রুয়ারি : কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনায় কোনও অগ্রগতি হল না। বলাই যেতে পারে, বৃহস্পতিবারের বৈঠক ফলপ্রসূ হয়নি। রবিবার ফের কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র। বৃহস্পতিবার কৃষক নেতাদের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল ও নিত্যনন্দ রাই। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।

বৈঠকের পর বৃহস্পতিবার অনেক রাতে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন, "কেন্দ্রীয় সরকার এবং কৃষক ইউনিয়নের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। কৃষক ইউনিয়নের দ্বারা আলোকিত বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তী বৈঠক রবিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে সমাধান করব।" পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, "কৃষক ইউনিয়ন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে... সীমান্ত এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এটি পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য সমস্যা সৃষ্টি করছে, পরবর্তী বৈঠক রবিবার। অনেক বিষয়ে চুক্তি হয়েছে, আইনশৃঙ্খলা এবং পাঞ্জাবের জনগণের সমস্যাও একটি উদ্বেগের বিষয়।"

You might also like!