
বেগুসরাই, ৭ নভেম্বর: বিহারের বেগুসরাইয়ে বেপরোয়া গতির বলি এক কৃষক। সোমবার রাতে মানঝৌল-গড়পুরা জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবক কৃষকের।
জানা গেছে, মৃতের নাম বিকাশ কুমার ওরফে ব্রজেশ কুমার। মানঝৌল পঞ্চায়েত-৩-এর বাসিন্দা বিনোদ প্রসাদ সিংয়ের ছেলে সে। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ। সেইসময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে মানঝৌল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেগুসরাই সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
