Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Fire in Maharastra: মহারাষ্ট্রের থানে জেলায় কারখানায় আগুন, হতাহতের খবর মেলেনি

Factory fire in Maharashtra's Thane district, no casualties reported
Factory fire in Maharashtra's Thane district, no casualties reported

 

থানে, ২৯ ডিসেম্বর: মহারাষ্ট্রের থানে জেলার শিল্পাঞ্চল এলাকার একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। শুক্রবার এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের থানে জেলার তালোজা এমআইডিসি এলাকায় প্যাকেজিং ইউনিটে বিধ্বংসী আগুন লাগে। যদিও আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

তালোজার দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় দমকলকর্মী এবং আশেপাশের দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানাটির অনেকখানি পুড়ে গেছে। পুলিশ আগুন লাগার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।


You might also like!