
বিবিনগর, ১০ ডিসেম্বর : ব্রেক বাইন্ডিং-এ ত্রুটির কারণে তেলেঙ্গানায় আগুন-আতঙ্ক তৈরি হল সেকেন্দ্রাবাদ-সিরপুর-কাগজনগর ট্রেনে। যদিও রেল জানিয়েছে, আগুন লাগার কোনও ঘটনা ঘটেনি। রবিবার সকালে ট্রেন থেকে ধোঁয়ার কুন্ডলি দেখা যায়। বিবিনগরে ১৫ মিনিটের জন্য দাঁড় করানো হয় ট্রেনটিকে। রেল কর্মীরা ব্রেক রিলিজ করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
দক্ষিণ-মধ্য রেলের সিপিআরও রাকেশ বলেছেন, এটি ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা ছিল। ধোঁয়ার কুন্ডলি দেখা যায়। ট্রেনটি বিবিনগরে ১৫ মিনিটের জন্য থামিয়ে দেওয়া হয়েছিল, অনবোর্ড কর্মীরা ব্রেক রিলিজ করে এবং তারপর ট্রেনটি স্বাভাবিক যাত্রা শুরু করেছিল। কোনও আগুন লাগেনি। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ সেকেন্দ্রাবাদ-সিরপুর-কাগজনগর ট্রেনে। এই ঘটনায় কেউ হতাহত হননি।
