Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Train climbed to the platform: মথুরায় লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ল ইএমইউ ট্রেন, কেউ হতাহত হননি

EMU train derails on platform in Mathura, no one injured (File Picture)
EMU train derails on platform in Mathura, no one injured (File Picture)

 

মথুরা, ২৭ সেপ্টেম্বর: উত্তর প্রদেশের মথুরা জংশন স্টেশনে ঘটে গেল ভয়াবহ রেল দুর্ঘটনা। মঙ্গলবার রাতে একটি ইএমউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মের উপরে উঠে যায়। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকুর বাস্তি থেকে এসেছিল ট্রেনটি, লাইনচ্যুত হওয়ার পর ইএমইউ ট্রেনটি মথুরা স্টেশনের উপরে উঠে যায়।

মথুরা স্টেশনের ডিরেক্টর এস কে শ্রীবাস্তব বলেছেন, শাকুর বাস্তি থেকে আসা ট্রেনটি ১০.৪৯ মিনিট নাগাদ মথুরা এসে পৌঁছয়। সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। আচমকাই ট্রেনটি প্ল্যাটফর্মের উপরে উঠে যায়। কেন এমনটা ঘটল, তা আমরা তদন্ত করে দেখছি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনার জেরে আপ লাইনে কিছু ট্রেন পরিষেবা প্রভাবিত হয়েছে।

You might also like!