Country

2 years ago

France president coming to India: জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ইমানুয়েল, বাংলাদেশেও রয়েছে কর্মসূচি

Emmanuel is coming to India to attend the G-20 conference
Emmanuel is coming to India to attend the G-20 conference

 

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ শিখর সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের পৌরহিত্যে দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ শিখর সম্মেলনে যোগ দেবেন ফরাসি রাষ্ট্রপতি। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুধুমাত্র ভারত, বাংলাদেশেও বেশ কিছু কর্মসূচি রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টের। ১০ সেপ্টেম্বর, রবিবার ভারত থেকেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে ঢাকায় যাবেন ফরাসি প্রেসিডেন্ট।


You might also like!