
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : নির্বাচন কমিশনকে স্বায়ত্তশাসিত করা উচিত। এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আব্দুল্লাহ। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর আর্জি, জম্মু ও কাশ্মীরের দ্রুত নির্বাচন করানো হোক। নির্বাচনী প্যানেল নিয়ন্ত্রণ করতে চায় সরকার, এই অভিযোগ করে মঙ্গলবার বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।
এ প্রসঙ্গে বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনকে স্বায়ত্তশাসিত করা উচিত আমাদের। নির্বাচন কমিশনকে স্বায়ত্তশাসিত সংস্থা না করা বিগত সরকারের সবচেয়ে বড় ভুল।" এ প্রসঙ্গে আবার আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা বলেছেন, "এটি বৈধ কারচুপির একটি উপায়।"
